অনলাইন ডেস্ক:(ABNVIEWS)
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ট্যাংক ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক এক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এই ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলা বর্ষণের সময় অনাকাঙ্ক্ষিত এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য মর্মান্তিক প্রাণহানির শিকার হন। আহত সেনা কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য সামরিক হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে এবং এর পেছনের সুনির্দিষ্ট কারণ কী—তা অনুসন্ধানে ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

No comments: