ADS

ব্রেকিং নিউজ: 🌍 আজকের সারা বিশ্বের খবরের শিরোনাম আন্তর্জাতিক ডেস্ক | ABN Views বিশ্বের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এক নজরে— 🔴 ইরানে সামরিক হামলা চালাবে না যুক্তরাষ্ট্র, নভেম্বরের নির্বাচন পর্যন্ত হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের 🔴 যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত 🔴 মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে 🔴 রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার খবর, একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত 🔴 ইউক্রেনের ক্রামাতোরস্কে রুশ হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহতের দাবি 🔴 ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলার পর বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, শীতের আগে বাড়ছে উদ্বেগ 🔴 ইরানের তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ১৭টি জাহাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা 🔴 মিয়ানমারকে আসিয়ানে পুনঃএকীভূত করার উদ্যোগের কথা জানাল মালয়েশিয়া 🔴 মিয়ানমার থেকে হাজারো নাগরিককে দেশে ফেরাতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা 🔴 ইতালিতে নির্বাচনী সংস্কার আইনে চূড়ান্ত অনুমোদন, রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ 🔴 ফ্রান্সে শিক্ষা খাতে বিক্ষোভ অব্যাহত, কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ 🔴 আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের উপযুক্ত সাবেক ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে 🔴 কানাডীয় কবি অ্যান কারসন সাহিত্যে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেলেন 🔴 দক্ষিণ কোরিয়ায় মিসরের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, দুই দেশের শীর্ষ বৈঠক 🌐 আজকের প্রধান আলোচনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ও হরমুজ প্রণালির পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক তেলের বাজার, মিয়ানমারের সঙ্গে আসিয়ানের সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন পরিবর্তন আজকের বিশ্বসংবাদের গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক ডেস্ক | ABN Views www.abnviews.com

বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিত: কারণ ও বিস্তারিত নিয়মাবলী


​আন্তর্জাতিক ডেস্ক | ১৫ জানুয়ারি, ২০২৬



​যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রত্যাশীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ নিয়ে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটি। মূলত মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা এবং 'পাবলিক চার্জ' সংক্রান্ত আইন কঠোর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​স্থগিতাদেশের মূল কারণ

​মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর (পাবলিক চার্জ) নির্ভর করতে পারেন—এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। বর্তমান নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নতুন কোনো ভিসা ইস্যু করা হবে না।

​কারা এই তালিকার অন্তর্ভুক্ত?

​দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৭৫টি দেশ এই স্থগিতাদেশের আওতায় পড়েছে। উল্লেখযোগ্য কিছু দেশ হলো:

  • ​দক্ষিণ এশিয়া: বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমার।
  • ​অন্যান্য দেশ: রাশিয়া, ইরান, ইরাক, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ড ও সোমালিয়া।

​ভিসা যাচাইয়ের নতুন ও কঠোর শর্তাবলি

​২০২৫ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া 'পাবলিক চার্জ' বিধানের আওতায় এখন থেকে আবেদনকারীদের অত্যন্ত কড়া স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। কন্সুলার অফিসাররা ভিসা প্রদানের ক্ষেত্রে নিচের বিষয়গুলো কঠোরভাবে মূল্যায়ন করবেন:

​১. আর্থিক সক্ষমতা: আবেদনকারীর পর্যাপ্ত ব্যক্তিগত অর্থিক সামর্থ্য আছে কি না।

২. স্বাস্থ্য ও চিকিৎসা: আবেদনকারীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হওয়ার সম্ভাবনা।

৩. দক্ষতা ও শিক্ষা: ইংরেজি ভাষায় দক্ষতা এবং কর্মসংস্থানের যোগ্যতা।

৪. অতীতের রেকর্ড: অতীতে কোনো দেশে সরকারি সহায়তা গ্রহণ বা দাতব্য প্রতিষ্ঠানে থাকার ইতিহাস থাকলে ভিসা সরাসরি নাকচ হতে পারে।

​কর্তৃপক্ষের বক্তব্য

​পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগরস স্পষ্ট জানিয়েছেন, সম্ভাব্য 'পাবলিক চার্জ' বা সরকারি বোঝা হতে পারে এমন ব্যক্তিদের অযোগ্য ঘোষণা করার পূর্ণ ক্ষমতা যুক্তরাষ্ট্র ব্যবহার করবে। বর্তমান স্থগিতাদেশে ব্যতিক্রমী ক্ষেত্রে ভিসা পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত রাখা হয়েছে।

No comments:

Advertisement

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে প্রদর্শন করুন (৭২৮x৯০)

Powered by Blogger.